1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীর ঐতিহ্যবাহী শাহীমর্ডান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীর ঐতিহ্যবাহী শাহীমর্ডান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার

নীলফামারী শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন শাহী মর্ডান ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের শাহীপাড়াস্থ ক্লাব চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল আলম রব্বুর সভাপতিত্বে এবং সদস্য সাইফুল ইসলাম সম্পদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের লক্ষ্য ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সাংবাদিক দীপক আহমেদ, এস এ প্রিন্স, বিজয় চক্রবর্তী কাজল, সাইফুল ইসলাম চৌধুরী সাইফসহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, ‘শাহী মর্ডান ক্লাব এই অঞ্চলের একটি অত্যন্ত পুরোনো ও ঐতিহ্যবাহী সংগঠন। ৫৪ বছরে পদার্পণ করা এই সংগঠনটি দীর্ঘকাল ধরে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। এই ক্লাবের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমি সবসময় পাশে থাকব।’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব চত্বরে এক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং শাহীপাড়াবাসীর মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীজন, নারী ও শিশুরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অংশ নেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights