1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে র‍্যাবের হাতে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিষ্টার গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে র‍্যাবের হাতে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিষ্টার গ্রেফতার

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৯ বার

নীলফামারীর ডিমলায় র‍্যাব-১৩ এর একটি আভিযানিক টিমের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ী হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার মোঃ আসমত আলীর ছেলে মিষ্টার ইসলাম (১৮)।
শনিবার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেসবিজ্ঞতিতে বলেন, শনিবার (২মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামস্থ মোঃ মসির ইসলাম (৩০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক টিম। এসময় প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা জব্দসহ মিষ্টার ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights