1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৭ বার

 

বিভিন্ন নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।এসময় তারা প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, বিএনপির সার্চ কমিটির সদস্য ফিরোজ মাহমুদ, শামীম হাসান,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান, বাবুল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, বিএনপি নেতা মো. কামরুজ্জামান, কামরুল মোড়ল, ফারুক আহম্মেদ, সফর কাজী, মাহমুদ, আলামিন, হাবিব, ফেরদৌস, আরিফ ফকির, সজীব, মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী স্লোগান দেন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights