1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬২ বার

খুলনার রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ জুন ( মঙ্গলবার ) সকালে কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু।
প্রধান বক্তার বক্তব্যে রূপসা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জান্মাতুন নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার শিহাবুল ইসলাম, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ, ওসমান গনী, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রনি, রিয়াজ, সহ-সাধারণ সম্পাদক পিয়াস, নাঈমুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া, রাজু শেখ, মোঃ আল-আমিন, রিয়াজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো তুলে ধরে। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights