1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
২২ আগষ্ট নীলফামারীর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

২২ আগষ্ট নীলফামারীর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫২ বার

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২২আগষ্ঠ (শনিবার) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ট্রেড গ্রুপের চারটি পদের বিপরীতে দুইজন মোঃ আব্দুল ওয়াহেদ সরকার ও মোঃ আব্দুল মোমিন মনোনয়ন পত্র দাখিল করে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৪২টি মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। দাখিলের দিন ৩৬টি মনোনয়ন পত্র দাখিল করা হয়। মোট ৬৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি একটি পদে তিনজন মনোনয়ন দাখিল করেন। দাখিলকৃতরা হলেন, মোঃ সোহেল পারভেজ, মাহবুব-উর-রহমান ও মুহাম্মদ সুলতান। সিনিয়র সহসভাপতি একটি পদে তিনজন মনোনয়ন পত্র ক্রয় করলেও দুইজন মনোনয়ন দাখিল করেন। দাখিলকৃতরা হলেন, মোঃ আবু সালেহ(সোহেল রানা) ও রাজ কুমার পোদ্দার। সহসভাপতি একটি পদে চারজন মনোনয়ন পত্র ক্রয় করলেও তিনজন মনোনয়ন দাখিল করেন। দাখিলকৃতরা হলেন, মোঃ ফরহানুল হক, আকতার হোসেন স্বপন ও মোঃ বখতিয়ার রহমান। সাধারণ গ্রুপে ১২টি পদে ২১জন মনোনয়ন পত্র ক্রয় করলেও ১৮জন মনোনয়ন দাখিল করেন। দাখিলকৃতরা হলেন, মনিরুজ্জামান চৌধুরী, গোলাম মোস্তফা রঞ্জু, রেজওয়ান আহমেদ, মাহবুবর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক রিংকু, মোঃ হাসানুজ্জামান, সুশান্ত কুমার, আনোয়ার প্রামানিক, মুক্তার হোসেন, মশগুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন, শাহিন আলম, তাপস কুমার সাহা, তারিকুল আলম, শাকিল আহমেদ, নারায়ন চন্দ্র রায় ও আকিবুর রহমান। সহযোগী গ্রুপে ৫টি পদে ৯জন মনোনয়ন পত্র ক্রয় করলেও ৮জন মনোনয়ন দাখিল করেন। দাখিলকৃতরা হলেন, আখতার সিদ্দিকী, তোফায়েল মোহাম্মদ আজম, আরিফুজ্জামান, মতিয়ার রহমান, মোবাশ্বের আলম প্রিন্স মোহাম্মদ মমতাজ, আজিজুল ইসলাম ও আবুল কালাম মিন্টু।
নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে। আগামী ২২আগষ্ঠ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights