1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গুরুদাসপুরে ৭৪ বোতল কোডিনযুক্ত এসকুফসহ দুই নারী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গুরুদাসপুরে ৭৪ বোতল কোডিনযুক্ত এসকুফসহ দুই নারী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য ‘Eskuf’ ৭৪ বোতলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের পরিমাণ মোট ৭ দশমিক ৪ লিটার।

রোববার (২৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার উত্তর পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুই নারী হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘী গ্রামের মোছা. নাদিরা বেগম (৪২), স্বামী মো. আকিরুল ইসলাম এবং একই গ্রামের মোছা. তানজিলা বেগম (৪০), স্বামী মৃত রেজাউল করিম। তারা উভয়েই শাহাবাজপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে নাদিরা বেগমের পরিহিত কাপড়ের তৈরি বিশেষ কায়দায় পকেটযুক্ত কটি থেকে কোডিন ফসফেটযুক্ত ‘Eskuf’ ৪০ বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪ লিটার মাদক ছিল।

অপরদিকে তানজিলা বেগমের পরিহিত একই ধরনের বিশেষ পকেটযুক্ত কটি থেকে আরও ৩৪ বোতল ‘Eskuf’ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৩ দশমিক ৪ লিটার মাদক পাওয়া যায়।

এ ছাড়া গ্রেপ্তার দুই নারীর নামীয় বাসের একটি যাত্রী টিকিটও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৭৪ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার।

এ ঘটনায় পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com