কুষ্টিয়ার দৌলতপুরে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে দৌলতপুর থানাধীন হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মিলন হোসেন ও সঙ্গীয় ফোর্স গাছের দিয়ার গ্রামস্থ জহুরুল মোল্লার পুকুরের সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভেড়ামারা পৌরসভার ০৪ নং ওয়ার্ড নওদাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং একই এলাকার ০৩ নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জেল মন্ডলের ছেলে মোঃ মুন্তাজ মন্ডল (৪৬)।
ঘটনাস্থল থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করার পর আসামিদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।