1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার

জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ পারভেজ ওরফে বাপ্পী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ

রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এর আগে রাত ৮টা ৫০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পেছনে আব্দুল খালেকের ডিপঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ পারভেজ হানাইল পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান৷

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এএসআই সাজেদুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ পারভেজকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com