1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল মন্ডলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল মন্ডল নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল মন্ডল বাঘোপাড়া বন্দর থেকে নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তাকে আটক করে পাশের ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

সাইফুলের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com