1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার

বগুড়ার নন্দীগ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক গৃহবধূর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮ ঘটিকায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ সম্পা আক্তার (১৮) বাদী হয়ে একই গ্রামের মোঃ ফেরদৌস রহমান (৫৫) ও তার ছেলে মোঃ গালিব হোসেনের (১৯) বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে ২২ আগস্ট সকালে বাসায় কেহ না থাকার সুযোগে বিবাদীরা বেআইনিভাবে গৃহবধূ সম্পা আক্তারের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

​প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা কালশিরা জখম করে। একপর্যায়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগীর গলায় থাকা ৮ আনা ওজনের একটি সোনার চেইন (যার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com