1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: কার কী কাজ? - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: কার কী কাজ?

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত দুই প্রতিমন্ত্রীর কাজের পরিধি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবির ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মূলত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের বিভিন্ন ইস্যু এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবেন।

অন্যদিকে, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে কাজ করবেন। এছাড়া এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি সংক্রান্ত বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা প্রদান করবেন। উভয় প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com