1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সার ব্যবসায়ীদের কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সার ব্যবসায়ীদের কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রি, মূল্য তালিকা না রাখা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাজার ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নন্দীগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে নিরল (২৫), মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমরপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪২), মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাটুয়া গ্রামের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে স্বপন কুমার মহন্ত (৩৬) ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোয়ালগাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বেলাল হোসেন (৪৭)।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক প্রমুখ।সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com