1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় নাবিলা পরিবহনের ধাক্কায় চারজন আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় নাবিলা পরিবহনের ধাক্কায় চারজন আহত

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩০ বার

বগুড়ার সদর থানাধীন চারমাথা বারোপুর দোয়েল পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় নাবিলা পরিবহনের হেলপারসহ চারজন গুরুতর আঁহত হয়েছেন।

জানা যায়, লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের একটি বাস বগুড়ার চারমাথা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকটি দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে আসছিল। এতে বাসের হেলপারসহ চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাসের অন্যান্য যাত্রীদের বিকল্প বাসে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক নিজেদের হেফাজতে নেয়। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com