1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিরক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে ফ্রান্সের সঙ্গে বড় চুক্তি করল সৌদি আরব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিরক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে ফ্রান্সের সঙ্গে বড় চুক্তি করল সৌদি আরব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫ বার

সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পর্যটন, অবকাঠামো এবং সংস্কৃতি খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। গত সোমবার প্যারিসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরকালে প্রথমবারের মতো ফ্রাঙ্কো-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়, যার পরপরই এই বড় বিনিয়োগ ও সহযোগিতার ঘোষণা আসে।

প্রতিরক্ষা খাতের নতুন চুক্তির মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বৃদ্ধি করা। এর আওতায় সাইবার নিরাপত্তা, প্রশিক্ষণ, সামরিক শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের পথ সুগম হবে। এছাড়া প্রাচীন শহর আলউলার উন্নয়ন ও সংরক্ষণে বিদ্যমান সহযোগিতার মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মাধ্যমে প্রত্নতত্ত্ব, পর্যটন, টেকসই উন্নয়ন এবং জীবমণ্ডল সংরক্ষণে নতুন সুযোগ তৈরি হবে।

প্যারিস অঞ্চলের সার্জি-পন্তোয়াজ শহরে কিদ্দিয়া বিনিয়োগ প্রকল্পের জন্য প্রায় ৭ বিলিয়ন ডলার বা ৬ বিলিয়ন ইউরোর একটি বিশাল চুক্তি হয়েছে। এই প্রকল্পের অধীনে তিনটি থিম ও বিনোদন পার্ক, আবাসন এবং রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হবে, যা প্রায় ২২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার কাঠামো তৈরিতেও দুই দেশ সম্মত হয়েছে।

ব্যবসায়িক ফোরামেও বড় ধরনের বিনিয়োগ চুক্তি হয়েছে। জেদ্দা ইসলামিক বন্দরের টার্মিনাল-৪ উন্নয়নে ৪৩৪ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম ও রেড সি গেটওয়ে টার্মিনাল। রিয়াদ মেট্রোর ৩ ও ৬ নম্বর লাইনের জন্য অতিরিক্ত ট্রেন সরবরাহে ফরাসি প্রতিষ্ঠান আলস্টমকে ৫০০ মিলিয়ন ইউরোর কাজ দেওয়া হয়েছে এবং নতুন ৭ নম্বর লাইনের ট্রেন সংযোজন কারখানা সৌদি আরবে স্থাপনের বিষয়েও চুক্তি হয়েছে।

ফরাসি রাষ্ট্রীয় সংস্থা বিপিফ্রান্স অ্যাসুরেন্স এক্সপোর্ট সৌদি এনার্জির বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার এবং রিয়াদ মেট্রো ও আলউলার শারান হোটেলসহ অন্যান্য প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন ডলারের অর্থায়নের ব্যবস্থা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের জন্য চারটি এয়ারবাস উড়োজাহাজ কেনার অর্থায়ন নিয়ে সৌদি গ্রুপ, সৌদি এক্সিম ব্যাংক ও ক্রেডিট অ্যাগ্রিকোল সিআইবি সমঝোতা স্মারক সই করেছে।

প্রযুক্তি ও আন্তর্জাতিক আয়োজনেও দুই দেশ হাত মিলিয়েছে। ফরাসি পারমাণবিক জ্বালানি কোম্পানি ওরানো ও সৌদি খনি কোম্পানি মাআদেন কৌশলগত সহযোগিতার বিষয়ে সমঝোতা করেছে। ফরাসি মিস্ত্রাল এআই ও সৌদি হিউমেইন এআই কম্পিউটিং সক্ষমতা ও মডেল তৈরিতে কাজ করবে। এছাড়া ২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে আতু ফ্রান্স ও এক্সপো ২০৩০ রিয়াদ কোম্পানি অভিজ্ঞতা বিনিময়ের চুক্তি করেছে। বিনিয়োগ সহজ করতে সৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুল জলিল আল-সাইফ এবং ফরাসি অর্থমন্ত্রী রোলাঁ ল্যস্কুর একটি সমঝোতা স্মারক সই করেছেন, যা বিনিয়োগকারীদের সহায়তা ও কৌশলগত তথ্য বিনিময়ে কাজ করবে। চাকরির আরও তথ্য: এতে বিনিয়োগের সুযোগ, কৌশলগত প্রকল্প ও সংশ্লিষ্ট বিধিবিধান নিয়ে তথ্য বিনিময় এবং বিনিয়োগকারীদের সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights