
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই নিয়মিত বিচারকাজ শুরু হয়। চার সদস্যের এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন এস এম এমদাদুল হক, ফারাহ মাহবুব এবং মো. হাবিবুল গণি।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যকার শুনানিকে কেন্দ্র করে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে সে সময় আপিল বিভাগের বিচারকাজ মুলতবি করে বিচারপতিরা এজলাস ত্যাগ করেছিলেন।