1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত কিছু পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে কিছু হলুদ সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধেও সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। তবে বর্তমানে বিষয়টি বেশি প্রচার পাচ্ছে। তার দাবি, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশের সন্ধান পাওয়া গেছে।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে একাধিকবার গ্রেপ্তার হলেও মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘসময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে রাজধানীসহ দেশে কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights