1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুইবছর আগে ও পরে: বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের কাজ শেষ প্রান্তে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুইবছর আগে ও পরে: বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের কাজ শেষ প্রান্তে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার

মাত্র দুই বছরের ব্যবধানে দৃশ্যপট বদলে গেছে বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের। নির্মাণকাজ এখন প্রায় শেষ প্রান্তে। শিগগিরই বরাদ্দ পাওয়া চেম্বারগুলো আইনজীবীদের মধ্যে হস্তান্তরের কার্যক্রম শুরু হবে।

দুই বছর আগে যে স্থানে নতুন ভবনের নির্মাণকাজ চলমান ছিল, বর্তমানে সেখানে দৃশ্যমান হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনের অবকাঠামো। নির্মাণকাজ শেষ হলে আইনজীবীদের দীর্ঘদিনের চেম্বারসংক্রান্ত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবনের বাকি কাজ দ্রুত শেষ করার পাশাপাশি বরাদ্দপ্রাপ্ত চেম্বারগুলো হস্তান্তরের প্রস্তুুতিও নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আইনজীবীদের কাছে চেম্বার হস্তান্তরের কাজ শুরু হবে।

নতুন ভবনটি বগুড়া আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights