1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীর বেতকাপায় এতিমখানায় খাদ্য সামগ্রী ও ররিদাস সম্প্রদায়ের পরিবারের মাঝে বস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীর বেতকাপায় এতিমখানায় খাদ্য সামগ্রী ও ররিদাস সম্প্রদায়ের পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে এতিমখানায় খাদ্য সামগ্রী ও অসহায় ও দুঃস্থ ররিদাস সম্প্রদায়ের পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রাজনগর সমাজ কল্যাণ মহিলা সমিতির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর রওশনবাগ আফছার উদ্দিন এতিমখানা ও লিল্লাহ বোর্ডি-এ খাদ্য সামগ্রী এবং ওই এলাকার রবিদাস সম্প্রদায়ের পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে বস্ত্র বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন অত্র সমিতির সভানেত্রী মোকারেমা আহম্মেদ আইভী ও বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সৈকত। এসময় এতিমখানার সভাপতি হাজী আব্দুল হালিম মন্ডল, রওশনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সুজন ছাড়াও এরশাদ আলী, বিপুল মিয়া, রাজা মিয়া, হাফেজ মাহমুদ, আতিক হাসান, ফারুক মিয়া, খাজা মিয়া, উজ্জল মিয়া, শহীদ মিয়া, মাহমুদ ফারাজী, সোহেল মিয়া, রিমন মিয়া, রাব্বি মিয়া উপস্থিত ছিলেন।

রবিদাস সম্প্রদায়ের লোকজন বস্ত্র পেয়ে এবং এতিম শিশুরা খাদ্য সামগ্রী পেয়ে ভীষন আনন্দিত হয়েছেন এবং সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights