1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় আব্দুল মালেক নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং গ্রেপ্তারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহত আব্দুল মালেকের স্বজনরা অভিযোগ করেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেপ্তার করা হয় বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, আব্দুল মালেকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তারা গ্রেপ্তারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে আব্দুল মালেকের মৃত্যুর ঘটনার দ্রুত বিচার, দায়ীদের শাস্তি এবং গ্রেপ্তারকৃত স্বজনদের মুক্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights