1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ আবু আল মোঃ রাসেল শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন আরজি শাহাপুর গ্রামে রাসেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই গ্রামের মোঃ নুরুল হক শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ সময় রাসেলকে তার শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় আটক করা হয়।
পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে থাকা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেটে রাখা ৭ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইন ও ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে। বাকি আলামত বিধি অনুযায়ী সিলগালা করে হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights