
ওয়ানডে অভিষেকেই ১৫০ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। ১২৬ বলের এই ইনিংসে তিনি ১৭টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। অভিষেকে সর্বোচ্চ চার মারার নতুন রেকর্ড এখন হারমানের, যেখানে ১৯৭৮ সালে হেইন্স মেরেছিলেন ১৬টি চার। এছাড়া বাউন্ডারি থেকে ৮৬ রান তুলে হারমান ছুঁয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের রেকর্ড। সব মিলিয়ে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ২০তম ব্যাটার হারমান।