1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শোবিজে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বাগতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শোবিজে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বাগতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকা অজানা গল্প, ক্যারিয়ারের টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ নিয়ে সাজানো সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হতে যাচ্ছে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি শোবিজের কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা অধ্যায় নিয়ে অকপটে কথা বলেছেন।

আলাপচারিতার এক পর্যায়ে সোশ্যাল মিডিয়া ও বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্বাগতা। তিনি বলেন, বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় বা তৃতীয় বিয়ে কিংবা লিভ-টুগেদারের মতো বিষয়গুলো সহজভাবে গ্রহণ করছে এবং এসব কনটেন্ট প্রচুর ভিউ পাচ্ছে। অথচ নিজের জীবনে এমন পরিস্থিতি তৈরি হলে মানুষ তা মেনে নিতে পারে না। স্বাগতার মতে, সমাজ এখন এসব বিষয় দেখতে পছন্দ করে বলেই তা ওপেনলি ঘটছে।

শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা। তিনি অভিযোগ করেন, মিডিয়া জগতে স্বজনপ্রীতি, লবিং, গ্রুপিং এবং সিন্ডিকেটের প্রভাব অনেক বেশি। এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেক সময় যোগ্য শিল্পীরা কাজ থেকে বঞ্চিত হন। স্বাগতা জানান, ভালো কাজ করা সত্ত্বেও তাকে বিভিন্ন সময় বাদ দেওয়া হয়েছে, যার ফলে তার মতো অনেক শিল্পী হতাশ হয়ে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছেন।

অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন নাবিলা মারজুক। আড্ডার পাশাপাশি এই পর্বে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে স্বাগতার ব্যক্তিগত জীবনের মজার ও অজানা কিছু তথ্য সামনে আসবে। দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights