1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় শ্রম প্রতিমন্ত্রী মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় শ্রম প্রতিমন্ত্রী মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার

খুলনা-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।

সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা আওয়ামী লীগের কেউ না।

 

ইয়ুথ টিভি/ বিএম শহিদুল ইসলাম

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights