1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন কবিতা আবৃতি রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন কবিতা আবৃতি রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৮ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রতিবারের ন্যায় এবারও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত শিশু একাডেমি চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীসহ শিশু একাডেমির অন্যান্য শিক্ষিকা বৃন্দ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুরা স্বাধীনতা সম্পর্কে তারা জানতে পারে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে পারে শিশুরা বেশ আনন্দের সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

আগামীকাল ২৬ শে মার্চ জেলা স্কুল বড় মাঠে এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দিবেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights