1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে এসে সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রী নিহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে এসে সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রী নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২০ বার

নিউজ ডেস্ক: বগুড়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আফসানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হয়েছেন।

শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে ও সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আক্তার। এদিন দুপুরে তার বন্ধু তাওসিসের সঙ্গে তিনি ঘুরতে বের হন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়। স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights