1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিংড়ায় আরইএমপি কর্মীদের মাঝে সঞ্চয়ী চেক ও সনদ বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিংড়ায় আরইএমপি কর্মীদের মাঝে সঞ্চয়ী চেক ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার
নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় আরইএমপি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলাধীন ১২ টি ইউনিয়নের ১২০ জন আরইএমপি কর্মীদের মাঝে ১ কোটি ৪৪ লাখ টাকার সঞ্চয়ী চেকসহ সনদপত্র বিতরণ করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার (৬জুলাই) দুপুরে নিজ বাসভবনে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এছাড়া প্রতিমন্ত্রী পলক এসময় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৩৩ টি পরিবারের মাঝে ৩ হাজার করে মোট ৯৯ হাজার টাকা এবং ক্ষতিগ্রহস্থ ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত কাজ শুরুর জন্য ২ লাখ ৮৪ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com