1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : কোটা সংস্কারের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম ও নৃশংস হামলার বিচারের দাবিতে যশোরের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। যশোরের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। যশোরের দড়াটানা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় তারা বলেন,কোটা বিরোধী আন্দোলনরতো শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।উক্ত হামলায় ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে মোট তিনজনের মৃত্যু হয়েছে।আমরা এই হামলার সুস্থ তদন্ত ও বিচার দাবি করছি। আমাদের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের আন্দোলন ছাত্রলীগের বিরুদ্ধে নয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের অধিকার চাই। প্রশাসনকে ইঙ্গিত করে তারা বলেন, আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে এ বিষয়টি স্পষ্ট । আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে। আমরা মনে করছি, কোন তৃতীয় পক্ষ এ আন্দোলনকে সামনে রেখে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন সুস্থ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights