1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নেতা নিশাত গ্রেপ্তার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নেতা নিশাত গ্রেপ্তার 

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার

 

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপন করেছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তাঁর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ১৭/০১/২০২৫ খ্রীঃ  ডিএমপি ডিবি ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights