1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বিএনপির কালো পতাকা মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: প্রহসনের ডামি নির্বাচন বাতিল এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে আইনজীবীদের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম রব্বানী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এন্তাজুল হকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন এই অবৈধ নির্বাচন কখনো জনগণ মেনে নিবেনা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে যায়নি। তাহলে এটা কিসের নির্বাচন তারা তাদের মত করে নির্বাচন অনুষ্ঠিত করেছে। নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী তারা নিজেরাই সব। তাহলে কিসের নির্বাচন অনুষ্ঠিত হলো। অবিলম্বে এই তফসিল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা। সেই সাথে অন্যায় ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে আটকে রেখেছে কারাগার থেকে মুক্তির দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights