1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে শেষ হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে শেষ হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুন্যের উৎসব ২০২৫ ” উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এসময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এস মঞ্জুরুল হক, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় বালক দলে বান্দরবান পৌরসভা ফুটবল দল রুমা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করে আর খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ১-০ গোলে রুমা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। অন্যদিকে বালিকাদের খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

এবারে ফুটবল টুর্রণামেন্টে বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights