1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্ট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্ট

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মেয়েদের শারিরীক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফ্রেরুয়ারী) দুপুরে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার আয়োজনে উপজেলার তিলাই ইউনিয়নের হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার সভাপতি আরিফুল ইসলাম আরিফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)আব্দুল গফুর, মোশারফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ।

দুটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে। হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ভেনু এবং তিলাই উচ্চ বিদ্যালয় মাঠ ভেনু। টুর্নামেন্টের উদ্বোধনি খেলায় অংশ গ্রহন করে হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম দক্ষিণ ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights