1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কমলনগরে প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন (কিরন) ডিবির হাতে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কমলনগরে প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন (কিরন) ডিবির হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯২ বার

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর ইউনিয়নের খায়ের হাট বাজারের ব্যবসার নামে বিভিন্ন লোকের স্বাক্ষর জাল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন কিরনকে আটক করেন ডিবি পুলিশ।

২৯শে মে বৃহস্পতিবার দুপুর ১টার সময় লক্ষ্মীপুর কোট এরিয়ার বাহিরে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় আটক করে ডিবি পুলিশ।

জানা যায়, এই মোশাররফ হোসেন (কিরন) এর প্রতারনার শিকার বেশ কিছু অসহায় নারি-পুরুষ এবং ব্যবসায়ী তার মধ্যে হাজিরহাট বাজারের আলতাফ হোসেন রাইস এজেন্সি এর ব্যবসায়ী আক্তার হোসেন ও একই বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন। প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন কিরন (২৬), ৬নং পাটোয়ারীরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জংশুদ্দীন হাজী বাড়ির মৃত শফিক উল্যার বড় ছেলে।

ভুক্তভোগী আক্তার হোসেন বলেন,সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেক টাকা দাবি করে। বাঁচার তাগিদে তার মিথ্যা মামলার বিরুদ্ধে, আমিও পালটা মামলা করি। সে মামলাতেই সে গ্রেফতার হয়ে জেলে গিয়েছে। এই প্রতারক চক্রটি অনেক মানুষকে সর্ব শান্ত করেছে, আমি তার শাস্তি চাই। একই অভিযোগ করেন আব্বাস উদ্দিন বলেন, কিরণ যে একজন প্রতারক এটা ভাবতে পারিনি। আমি তাঁকে অনেক বিশ্বাস করে গাড়ি ভাড়া দিয়েছিলাম। আমার মাসিক ভাড়াতো দেইনায় উল্টো আমার গাড়িটাই বিক্রি করে পালিয়েছে। সেটা নিয়ে এলাকায় সালিশ ডাকলে সে আমার নিকট ৬লক্ষ টাকা পাবে বলে মিথ্যা মামলা দিয়ে আমাকে অনেক হয়রানি করেছে। নিরাপত্তার তাগিদে আমিও তার বিরুদ্ধে মামলা করি।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মোশাররফ হোসেন (কিরন) ব্যবসায়ীক লেবাস লাগিয়ে খায়েরহাট বাজারে একটি প্রতারক চক্র তৈরি করেছেন। তার সাথে বেশ কিছু লেবাসধারী প্রতারক চক্র রয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন (কিরন) এর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই ডিবি গ্রেফতার করে থানায় হস্তান্তর করলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights