1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

যশোর বেনাপোলে পোড়াবাড়ি এলাকা হতে ০১ টি দেশি পিস্তুল, ১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম গান পাউডারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আজ ২৭ জানুয়ারী রাতে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকায় টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামেএকটি দোতলা বিল্ডিং এর সামনে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে,

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি রাতে জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকায় আভিযান পরিচালনা করে আসামী মৃত শাহাদাৎ এর পুত্র আবুল কাশেমকে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১ টি দেশী পিস্তুল,১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ গান পাউডার ও ১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights