1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মনিরামপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মনিরামপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার

ঘটনা  ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় : ইং ২৬/০১/২০২৪ তারিখ সন্ধ্যা রাত ১৯.০০ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন খেদাপাড়া দক্ষিনপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে কাচা রাস্তায় যশোর কোতয়ালী থানাধীন নুরপুর সাকিনের গোলাম মোস্তফার ছেলে ইজিবাইক চালক ইয়াছিনকে অজ্ঞাত ২ যুবক ছুকিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। রক্তাক্ত মারাত্বক জখমি ইয়াসিনকে স্থানীয় জনগণ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী ২ জনকে সনাক্ত করে ইং ২৭/০১/২০২৪ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় তপস্বীডাঙ্গা সাকিনে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ২ জনকে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু, ভিকটিমের মোবাইল ফোনসহ হাতে নাতে ধৃত করেন। এই ঘটনা সংক্রান্তে ইজিবাইকের মালিখ মাসুদ রানা, পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- ওসমানপুর, থানা-কোতয়ালী, জেলা- যশোর বাদী হয়ে এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-১৭ তাং-২৭/০১/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।

আসামীর তথ্য:১। মোঃ রমজান খন্দকার (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন খন্দকার, মাতা- সোনালী বেগম, স্থায়ী সাং- চন্দ্রদিঘলিয়া চরপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বর্তমান ঠিকানা- ষষ্টিতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ সোহাগ (২২), পিতা- মোঃ রফিক গাজী, মাতা- রাশেদা বেগম, সাং-ষষ্টিতলা কাজী বজলুর রহমানের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর

উদ্ধারকৃত আলামতঃ১। ১টি ইজিবাইক।২। ছিনতাইকাজে ব্যবহৃত চাকু।৩। ভিকটিমের মোবাইল ফোনসহ আসামীদের ব্যবহৃত মোবাইল-০৩ টি।বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights