1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজন উল্টো রথযাত্রা উৎসব পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজন উল্টো রথযাত্রা উৎসব পালন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৯ বার

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের গোবিন্দ নগর মন্দির পাড়া এলাকায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে একটি রথযাত্রাটি বের হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে ইসকন বাংলাদেশ এর সহ-সভাপতি ও গড়েয়া মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু, প্রফেসর মনতোষ কুমার দেসহ অন্যান্যরা।

এছাড়াও ঠাকুরগাঁও পৌর শহরে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। সেই সাথে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য গত ২৭ জুন শুক্রবার থেকে ৫ জুলাই শনিবার পর্যন্ত সনাতন ধর্মসভা, অগ্নিহোত্র হোমযজ্ঞ, শ্রী শ্রীজগন্নাথদেবের আরতি ও মহিমা কীর্তন, পদাবলী কীর্তন, বৈদিক নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহা হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights