1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৩৩ ওষুধের ৫০ শতাংশ দাম কমালো এসেনসিয়াল ড্রাগস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৩৩ ওষুধের ৫০ শতাংশ দাম কমালো এসেনসিয়াল ড্রাগস

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার

 

অত্যাবশ্যকীয় ৩৩ ধরনের ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ কমিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। এতে সরকারের বছরে প্রায় ১১৬ কোটি টাকার সাশ্রয় হবে।

বুধবার (১৩ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি বলেন, দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ নয়টি ধরন।

তিনি আরও বলেন, উৎপাদনে গতি আনতে এবং প্রতিষ্ঠানের ব্যয় কমাতে নানা সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট ভাঙা, অপ্রয়োজনীয় ৭০০ কর্মচারী ছাঁটাই, কাঁচামাল কেনায় উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়া চালু করা ও অপচয় কমানো। এসব পদক্ষেপে বছরে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ উৎপাদন বেড়েছে এবং কাঁচামাল কেনায় প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

সামাদ মৃধা বলেন, ভবিষ্যতে টিকা ও বায়োলজিক্যাল পণ্য উৎপাদনে নতুন দুটি প্লান্ট স্থাপন করা হবে। এর মধ্যে একটি ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্লান্ট, যেখানে ইনসুলিনসহ নানা বায়োলজিক্যাল পণ্য তৈরি হবে।

তিনি আরও বলেন, নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হবে এবং সরকারি চাহিদা পূরণের হার ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights