1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাড়ে ৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাড়ে ৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার

 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টায় ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। নওগাঁর জগদিশ চন্দ্র রায় ৩০ টন পেয়াজ আমদানি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেয় সরকার। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

হিলি দিয়ে আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যেক আমদানিকারক ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে তবে সেটা খুবই কম। এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, যা একটি ভারতীয় ট্রাকে আসবে। আগের সময়ে ২ হাজার, ৫ হাজার টন পর্যন্ত আইপি দিতো। কিন্তু সেটা এবার সরকার করছে না। এতে আমরা বিপাকে পড়েছি।

বন্দর দিয়ে সর্বশেষ ৩ মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ ছিল।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights