1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসরায়েল-নরওয়ে ম্যাচ থেকে আয় করা অর্থ পাবে গাজাবাসী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসরায়েল-নরওয়ে ম্যাচ থেকে আয় করা অর্থ পাবে গাজাবাসী

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার

 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। আর এই ম্যাচ থেকে আয় করা অর্থ গাজায় জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন।

গত মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হবে।

তিনি বলেন, গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে মানবিক কষ্ট ও অসম মাত্রার আক্রমণের শিকার হয়েছেন, তা থেকে আমরা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান চুপ করে থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন এক মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচাতে কাজ করছে এবং জরুরি সহায়তা দিচ্ছে।

তবে বুধবার (২০ আগস্ট) নরওয়ের এই এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। তারা জানায়, নরওয়ে যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা জানায়।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন আরও দাবি করেছে, নিশ্চিত করতে হবে যাতে এই অর্থ সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে না যায়।

গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারছে না।
নরওয়ের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ তারা হাঙ্গেরিতে খেলেছিল। সেই ম্যাচে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। এবার প্রতিশোধ সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে।

উলেভাল স্টেডিয়ামে জাতীয় দলের খেলায় সাধারণত ২৬ হাজার দর্শক উপস্থিত থাকেন। তবে এই ম্যাচে অতিরিক্ত নিরাপত্তার কারণে মাত্র তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights