1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগামী ১৫ ই ফেব্রুয়ারী অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান শুরু  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগামী ১৫ ই ফেব্রুয়ারী অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান শুরু 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ কপিল মুনির আশ্রম সংলগ্ন দক্ষিণ খুলনার ইতিহাস প্রসিদ্ধ পাইকগাছা উপজেলার কপোতাক্ষ বিধৌত নদীর কুল ঘেঁসে অবস্থিত কপিলেশ্বরী কালী মন্দির।এই পূর্ণভূমিতে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান আগামী বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে এ আয়োজনকে ঘিরে নিমন্ত্রণ পত্র বিতারণ , সাজ সজ্জা , প্যান্ডেল ও ডেকারেশনের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাস।

অধিবাসস্থলে শ্রীমদ্ভাগবত গীতা আলোচনা করবেন , সাতক্ষীরা জেলার বুধহাটা উপজেলার শ্রী বিল্বমঙ্গল দেবনাথ। শুক্রবার ও শনিবার ( ১৬ ও ১৭ ফেব্রুয়ারী ~ ২০২৪ ) ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ।

রবিবার ( ১৮ ফেব্রুয়ারি ) ভোর ৫ টায় মহানাম কীর্ত্তনের সমাপনী ও কুঞ্জভঙ্গ , দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগারাধনা ও বিকাল ৩ টায় প্রসাদ বিতরণ। রাত ৮ টায় ভাগবত পুরাণের কাহিনী অবলম্বনে ধর্মীয় পৌরাণিক পালা “কৃষ্ণ ভক্ত সুদামা” অনুষ্ঠিত হবে ।

পালাটি পরিচালনা করবেন , যশোর কপোতাক্ষ নাট্য সংস্থার অধ্যাপক তিমির বরণ সরকার। উক্ত মহানামযঞ্জে পৌরহিত্য করবেন , ভাটপাড়া শ্রীশ্রী জগন্নাথ আশ্রমের সেবাইত শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী।

উক্ত যঞ্জানুষ্ঠানে মহানাম সূধা পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য কীর্তন দল

১ ) গণেশ পাগল সম্প্রদায়-মাদারীপুর ,

২ ) গৌরঙ্গ সম্প্রদায়-খুলনা,

৩ ) দেবকী নন্দন সম্প্রদায়-মানিকগঞ্জ,

৪ ) নবদ্বীপ সম্প্রদায়-খুলনা, ৫ ) ব্রজের গোপাল সম্প্রদায় ও আদি নিতাই গৌর সম্প্রদায়-সাতক্ষীরা।

উক্ত আয়োজন কে ঘিরে ক্ষণিকের এই মিলন যঞ্জের সুর উচ্ছ্বাসিত হয়ে সমাগত ভক্ত প্রবর বৈষ্ণব মন্ডলীর চরণধূলিতে ধন্য হোক যঞ্জভূমির শ্রী অঙ্গন।

স্বার্থক ও সুন্দর হোক বহু আকাঙ্খিত তাঁরকব্রহ্ম মহানাম যঞ্জানুষ্ঠান এমনটি আশা করেছেন উক্তি কমিটির নেতৃবৃন্দ।

কপিলেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ ঘিরে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী অখন্ড তাঁরকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ চলাকালীন সময়ে হরিনাম পিয়াসী ভক্তবৃন্দের জন্য অন্ন ভোগের সুব্যবস্থা রয়েছে।‌রয়েছে মহাপ্রভুর ভোগ মালসা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights