1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় দশ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় দশ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার

 

রাজধানীতে বিপুল ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যে গোয়েন্দা পুলিশ জানতে পারে কিছু মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন খবরে ডিবির মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে পল্টন মডেল থানার রয়েল ক্রিস্টাল নামের একটি গাড়ির শো-রুমের সামনে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।

একপর্যায়ে তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights