1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গুরুতর অভিযোগে আর্জেন্টিনাসহ ৬ দেশকে শাস্তি দিলো ফিফা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গুরুতর অভিযোগে আর্জেন্টিনাসহ ৬ দেশকে শাস্তি দিলো ফিফা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার

 

সাম্প্রতিক সময়ে ফুটবলে অন্যতম আলোচিত বিষয় ‘বর্ণবাদ’। যে অভিযোগের তির উঠেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধেও। এবার বর্ণবাদী আচরণ, মন্তব্য ও বৈষম্যের দায়ে ৬টি দেশকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশগুলো হচ্ছে– আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রকাশিত ওই তালিকার কথা উল্লেখ করে সংবাদসংস্থা এপি বলছে, শাস্তিপ্রাপ্ত ছয়টি দেশই জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। ফিফার পক্ষ থেকে শাস্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ছয় দেশের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়াকে, ৭ জুন তাদের ম্যাচ ছিল সার্বিয়ার বিপক্ষে।

রাজনৈতিকভাবে আলবেনিয়া এবং সার্বিয়ার মাঝে দ্বন্দ্ব রয়েছে। যার রেশ পড়েছে তাদের ফুটবলেও। জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আলবেনিয়া-সার্বিয়া ম্যাচ গোলশূন্য সমতায় শেষ হয়েছিল। ফিফার মতে, সেদিন প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগ সৃষ্টি ‘খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা’। যাদের ফিরতি ম্যাচ হবে ১১ অক্টোবর বেলগ্রেডে।

এদিকে গত ১০ জুন ঘরের মাঠ বুয়েন্স এইরেসে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই ম্যাচে বৈষম্য অথবা বর্ণবাদের দায়ে অভিযুক্ত আলবিসেলেস্তেদের ১ লাখ ৪৯ হাজার ডলার (১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। যেখানে কলম্বিয়ান ফুটবলারকে কড়া ট্যাকেল করায় লাল কার্ড দেখেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। যেজন্য দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন তিনি। তবে ফিফা সেই শাস্তি বহাল রাখার পাশাপাশি ৬২০০ ডলার (সাড়ে ৭ লাখ টাকা) জরিমানা করেছে।

ছয় অঙ্কের এই জরিমানা ‘বর্ণবাদ ও বৈষম্যে’র বিরুদ্ধে ফিফার শক্ত অবস্থানের বার্তা। যা নিয়ে গত বছর সকার বডির বার্ষিক সভায়ও বেশ আলোচনা হয়েছিল। ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল চিলি। ওই ম্যাচে একই কারণে অভিযুক্ত চিলি সকার ফেডারেশনকে ১ লাখ ৪৩ হাজার ডলার, ৬ জুন পেরুর বিপক্ষে খেলা কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, ১০ জুন অ্যান্ডোরার প্রতিপক্ষ সার্বিয়াকে ৬২ হাজার ডলার, সান মেরিনোর বিপক্ষে খেলা বসনিয়াকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

প্রায় প্রতিটি ঘটনায় সদস্য দেশগুলোকে ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয়, সেলক্ষ্যে ‘প্রতিরোধ পরিকল্পনা’র আহবান জানিয়েছে ফিফা। এর বাইরে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিপক্ষে রিয়াল তারকার অভিযোগ নিয়ে প্রমাণ পায়নি ফিফা। এর আগে ক্যাব্রাল অবশ্য আর্জেন্টাইন ভাষায় তাকে ক্ষেপানোর কথা জানিয়ে বর্ণবাদের কথা অস্বীকার করেছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights