1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিএসসিসির নগরভবনে দুদকের অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিএসসিসির নগরভবনে দুদকের অভিযান

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন ৪০ দিন বন্ধ থাকা অবস্থায় কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডিএসসিসির নগরভবনে অভিযান চালাচ্ছে দুদক।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি ভবনে গিয়ে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।

দুদক বলছে, অভিযোগ হলো, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের পর আত্মসাৎ করা হয়। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের বিষয়সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে এনফোর্সমেন্ট ইউনিট।

অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে কর্মকর্তারা অফিস না করলেও তাদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে।

ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে ব্যয় করে প্রায় ৫ কোটি টাকা। মে ও জুন মাসে নগরভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই। অথচ ওই সময়ে কার্যত কোনো অফিস কার্যক্রমই হয়নি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights