1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ ১৫ ই ফেব্রুয়ারী ~২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হল রুমে নাগরিক উদ্যোগ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী সমাজসেবা অফিসার এস এম নাজমুল হক , সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন।

তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ খুলনার সহকারী বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাস , সিএসও প্রধান ও চেইন এজেন্ট শিবু বিশ্বাস , কিশোর , প্রসেঞ্জিত মদ্দম , সজল ও বাধন রায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights