1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৪৩টি কলেজের কেউ পাস করেনি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৪৩টি কলেজের কেউ পাস করেনি

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার

উত্তারাঞ্চলের রংপুর বিভাগের আট জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। অথচ গত বছরের (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ। এছাড়া এবার  ৪৩ কলেজের কেউ পাস করেনি। তবে শতভাগ পাস করেছে মাত্র ১১টি কলেজে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার ফলাফলে দেখা দেখা যায় ২০২৪ সালে জিপি-এ ৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। সেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যাও। সূত্র মতে, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৮৮২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া কলেজের সংখ্যা ৪৩টি ও শতভাগ কৃতকার্য হয়েছে এমন কলেজের সংখ্যা ১১টি। এছাড়া ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৫২৬ জন। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ২৪১ জন। মানবিক বিভাগে গড় পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com