1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় নীলফামারীতে সোমবার পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সহকারী তথ্য অফিসার কবির উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights