1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার

 

 

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” মাদক ছেড়ে খেলতে চল”
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার বিকালে মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ওয়াহাব সরকার আকিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খেলা অনুরাগী ও সমাজসেবক ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাঈদ খান।

বিশেষ অতিথি আর্দশ শিক্ষক পরিষদ ২নং হোসেনপুর ইউনিয়ন সভাপতি ও সাবেক ছাত্রনেতা আল আমিন সরকার,আরো উপস্থিত ছিলেন হোসেনপুর ইউপি সদস্য ও পেশাজীবি বিভাগের সভাপতি মোনোয়ারুল ইসলাম। সাবেক ছাত্রনেতা যুব ও ক্রিড়া বিভাগ অফিস সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, দলবদ্ধভাবে কাজ করা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস শেখায়। এটি বিনোদন ও জ্ঞান অর্জনের একটি মাধ্যম, যা শারীরিক ও মানসিক দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলায় অংশ গ্রহনকারী ২নং হোসেনপুর ইউনিয়নের ৭নং ওর্য়াড ও ৯নং ওয়ার্ডের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল না করায় ১” ১” গোলের ব্যবধানে দু দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
খেলাটি সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া সেক্রেটারি বকুল মিয়া।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights