1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভালোবাসার টানে জলঢাকায় অনাথ ও প্রতিবন্ধীদের পাশে মানবতার দেয়াল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভালোবাসার টানে জলঢাকায় অনাথ ও প্রতিবন্ধীদের পাশে মানবতার দেয়াল

স্টাফ রিপোর্টার, নীলফামারি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার

 

“ভালোবাসা হোক সবার জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর জলঢাকা উপজেলার খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

অনাথ ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে মানবতার দেয়াল স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে এ মহৎ উদ্যোগের।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অনাথ ও প্রতিবন্ধী শিশুদের হাতে ৫০টি কম্বল ও ৬৫টি টি-শার্ট তুলে দেওয়া হয়। শিশুদের হাসি ও আনন্দে পুরো মাঠটি এক উষ্ণ মানবিক পরিবেশে ভরে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান (বিএসসি), সমাজসেবক রোকনুজ্জামান রোকন, জেনারুল ইসলাম, ফেরদৌস ইসলাম, মাহামুদুর হাসান সজিব, ইমন সরকার, আরব আলী, সামীম ইসলাম, মুন আহমেদ ও সাকিল ইসলাম প্রমুখ।

মানবতার দেয়াল সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক পরিবাবু বলেন, “মানবতার টানে, ভালোবাসার টানে আমরা অনাথ ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের ঝরে পড়া ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে এই ভালোবাসার যাত্রা আরও বিস্তৃত হবে।”

উল্লেখ্য, মানবতার দেয়ালের উদ্যোক্তা পরিবাবু নিজেও একজন অসহায় জীবনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। সেই বাস্তবতার অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, সাহায্যের হাত কতটা মূল্যবান হতে পারে। তাই নিজের সীমিত সামর্থ্য নিয়েই তিনি সমাজের ছিন্নমূল, অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের প্রতি ভালোবাসাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানবতার দেয়াল এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights