1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সভায় সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সভায় সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার

 

গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, পুলিশ পরিদর্শক মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, সোনালী ব্যাংক (পিএলসি)-এর প্রিন্সিপাল অফিসার মো. নাহিদ বারী, রূপালী ব্যাংক (পিএলসি)-এর প্রিন্সিপাল অফিসার দিলীপ কুমার বর্মন, জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক মো. আলী কায়সার বাবুলসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় জেলার সম্ভাবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরির সুযোগ, বিনিয়োগের প্রতিবন্ধকতা এবং তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা জেলার অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights