1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে গুরুতর আহত ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে গুরুতর আহত ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার

নিজস্ব প্রতিনিধি , খুলনাঃ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে খুলনার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নস্থ কাটানিপাড়ার শরিফুল ইসলাম পক্ষের সঙ্গে মুজাফফর হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অদ্য ২৩-০২-২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় দিঘলিয়ার কাটানিপাড়া মাঠ সংলগ্ন সাবেক মেম্বার বাবুল আক্তারের বাড়ির পাশে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারি সংগঠিত হয়ে শরিফুল ইসলাম পক্ষের তিনজন এবং মুজাফফর হোসেন পক্ষের দুইজন মোট ৫ জন গুরুতর জখম হয়েছে।

জখম কৃতরা হলেন, সেনহাটি কাটানি পাড়া গ্রামের শরিফুল ইসলাম পক্ষের শরিফুল ইসলাম (৪০) পিতা- মোঃ নুর ইসলাম, মনিরুল ইসলাম (৩৬) পিতা- মোঃ নুর ইসলাম , রবিউল ইসলাম (৪৯) পিতা- মোঃ নুর ইসলাম এবং মোজাফফর হোসেন পক্ষের সেনহাটি কাটানি পাড়া গ্রামের মুজাফফর হোসেন ( ৫০ ) পিতা- মৃত সৈয়দ আহম্মদ এবং মাহফুজুর রহমান ছোট ( ২৪ ) পিতা- মুজাফফর হোসেন।

মারামারিতে আরো কিছু লোক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জখম কৃতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশ এ বিষয়ে অবগত আছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights