1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬২ বার

‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০মার্চ) সকাল এগারটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে। এজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
উদাহরণ টেনে তিনি বলেন, এই এলাকায় অগ্নিকান্ডের ঘটনা সবচেয়ে বেশি। এসব অগ্নিকান্ডের উৎপত্তি হয়েছে বিড়ি সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার হতে।
বৈদ্যুতিক তারের নিয়মিত চেকআপ, গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি নির্বাপনেরও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাহলে ক্ষয়ক্ষতি কমে আসবে।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সদস্যরা।
ড্রামের আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন, বহুতল ভবনের আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ।
সরকারী বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, রেডক্রিসেন্ট সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com